যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতে তাণ্ডব চালাচ্ছে জামায়াত: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নস্যাৎ করার লক্ষ্যেই জামায়াত-শিবির সুপরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মেনন এ অভিযোগ করেন। এতে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান। বক্তৃতা করেন পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান, হাজেরা সুলতানা প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।