যুদ্ধাপরাধীদের বিচার ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের সম্ভাবনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিস্থিতি নানাভাবে জটিল করে তোলার চেষ্টা চলছে বলে মনে করছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। জামায়াত নেতাদের গ্রেপ্তার করার পর একটি মহল এই চেষ্টা চালাচ্ছে বলে মঞ্চের নেতারা মন্তব্য করেন।গতকাল বৃহস্পতিবার মঞ্চের নেতারা এক বিবৃতিতে তাঁদের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেতারা যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা এ বিষয়ে সরকারকে আরও বলিষ্ঠ ভূমিকা নেওয়ার দাবি জানান। মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক গিয়াস উদ্দীন, সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার ওই বিবৃতি দেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা এবং পরে সহিংস রাজনীতির উদ্যোক্তা ও প্রশ্রয়দাতা হিসেবে জামায়াতের রাজনীতি প্রশ্নবিদ্ধ।