যুদ্ধাপরাধীদের বিচারে সেই একাত্তরের সম্প্রসারণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট রাজনীতিক ও পেশাজীবীরা বলেছেন, বাংলাদেশের জন্মের ক্ষেত্রে একাত্তরে আন্তর্জাতিক প্রভাবশালী গোষ্ঠীর যে বিরোধিতা ও প্রচারণা ছিল, এখন যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও তার সম্প্রসারণ চলছে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বার্থ অব বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট গ্রন্থের ওপর আলোচনা করতে গিয়ে বিশিষ্টজনেরা এ কথা বলেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিমচন্দ্র ভৌমিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও বিরোধিতা নিয়ে লেখা তথ্যভিত্তিক বইটির সম্পাদক। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক সংস্থা ও দেশ যেসব প্রশ্ন তুলেছে, সে ব্যাপারে আমাদেরও তৎকালীন প্রেক্ষিত তুলে ধরতে হবে।প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, প্রকাশিত গ্রন্থটিতে বাংলাদেশের জন্মের অংশে আগরতলা মামলা এবং এটি যে একটি জনযুদ্ধ ছিল, সে বিষয়টি বলা হয়নি। সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের সৌভাগ্য ভারতকে পেয়েছি, যারা কেবল সমর্থনই দেয়নি; মুক্তিযুদ্ধেও অংশ নেয়।’আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক জগলুল আহ্মদ চৌধূরী ও শ্যামল দত্ত, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, ডেপুটি স্পিকারের স্ত্রী মাজেদা শওকত ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও।