যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধে ঘাতক পাকিস্তানি বাহিনীর সহচর ঘৃণ্য রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার জনপদে লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণ করে মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে। এসব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শতাধিক মুত্তিযোদ্ধার সন্তানের এ শপথে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ প্রকম্পিত হয়ে ওঠে। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার শপথও নেন তাঁরা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করান।আমরা মুক্তিযুদ্ধের সন্তান, প্রজন্ম মুক্তিযোদ্ধা, প্রজন্ম ’৭১ ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ যৌথভাবে বিকেল পাঁচটায় এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি আহাদ চৌধুরী প্রমুখ।তাজুল ইসলাম বলেন, সব বাধা অতিক্রম করে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রজন্ম ’৭১-এর সভাপতি আজিজুল ইসলাম, প্রজন্ম মুক্তিযুদ্ধের সভাপতি মির্জা আজম, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।