যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজনীতি নয়: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজনীতি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘রাজনৈতিক দিক থেকে বিরোধী দলের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যুদ্ধাপরাধের বিচারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকা উচিত নয়।’প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের একটি বড় শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচার এবং এর রায় কার্যকরের দাবি জানানো হয়।সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এখন সারা জাতির কামনা। সবাই একত্র না হলে এদের বিচার শেষ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। এ জন্য সব সংকীর্ণতা ভুলে আমাদের একত্র হতে হবে।’ তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল নৈরাজ্য চালিয়েছে। পুলিশের ওপর হামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল। তারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। এরা আবারও নাশকতার জন্য তৎপর রয়েছে।মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য এম এ মান্নান, সংগঠনের মহাসচিব এমদাদ হোসেন মতিন প্রমুখ বক্তব্য দেন।