যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ১৬ তলা ভবন হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে আবাসন-সুবিধা দিতে কলেজগেট এলাকায় ১৬ তলা ভবন নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। এ ছাড়া মিরপুরেও আবাসিক ভবন নির্মিত হচ্ছে।গতকাল শনিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট রাজধানীর কলেজগেটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আজিজার রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা কমান্ডার আমির হোসেন মোল্লা, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।