যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাকুঞ্জে ইফতার
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ইফতার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গত শনিবার ওই ইফতারের আয়োজন করেন।ইফতারে তিন শতাধিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অংশ নেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সেনাপ্রধান মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে ইফতারে শরিক হন। ওই ইফতার অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।