যুব উন্নয়ন কর্মকর্তা হত্যার ঘটনায় অন্ধকারে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম (৪২) হত্যার ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত অন্ধকারে ছিল পুলিশ। রোববার ভোরে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে। ভোরে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেছেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ দিদারুল হত্যার কোনো সূত্র খুঁজে পায়নি। কী কারণে, কারা তাঁকে হত্যা করল সে বিষয়গুলো সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।