যুব ভবনে ‘ইয়ুথ কর্নার’ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আত্মকর্মসংস্থানের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের লক্ষ্যে ‘ইয়ুথ কর্নার’ নামে একটি কেন্দ্র চালু করা হয়েছে।গতকাল রোববার রাজধানীর মতিঝিলে যুব ভবনের নিচতলায় এই কেন্দ্রের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার। এ সময় তিনি দেশের প্রতিটি জেলায় এ ধরনের কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, ইয়ুথ কর্নারে বিসিক বা অনান্য প্রতিষ্ঠানের চেয়ে মানসম্পন্ন পণ্য রাখা হবে।