যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁও এলাকার মোতাহারের বস্তিতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে দায়ের করা মামলায় মো. বাবুল (২৮) নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, আগারগাঁও এলাকায় মোতাহারের বস্তিতে মা-বাবার সঙ্গে থাকে ওই স্কুলছাত্রী। গত শনিবার দুপুরে বস্তির এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল ওই স্কুলছাত্রী। এ সময় বাবুল তাকে ডেকে ঘরে (স্কুলছাত্রী পরিবারের সঙ্গে যে ঘরে থাকে) নিয়ে যায়। এ সময় ঘরে কেউ ছিলেন না। পরে বাবুল ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওসি বলেন, এ অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার একমাত্র আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।