যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে গত শনিবার মধ্যরাতে ভারী কংক্রিটের টুকরো দিয়ে আঘাত করে হক মাওলা (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দিন মজুর হক মাওলা কমলাপুর স্টেডিয়ামের বারান্দায় শনিবার রাতে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা কংক্রিটের টুকরো দিয়ে আঘাত করে তাঁর মুখমণ্ডল ও মাথা থেঁতলে দিয়ে পালিয়ে যায়।