যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকার একটি বাসা থেকে গতকাল রোববার মাইনুদ্দিন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।মৃতের পরিবার জানায়, গতকাল বিকেলে মাইনুদ্দিন বাসার একটি কক্ষে ঢুকে দরজা আটকে দেন। ডাকাডাকি করেও দরজা না খোলায় তাঁরা জানালা দিয়ে দেখেন, তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার এসআই মাসুদ মিয়া জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।