যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার ১৭ দিন পর রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল খিলক্ষেতের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল তিনি শ্যাওড়া বাজারে হামলার শিকার হন। গতকাল সকালে খিলক্ষেতের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ভাই হারুন অর রশীদ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গত ২১ এপ্রিল মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।