যুবলীগ নেতাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান
হাবিবুর রহমান

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে উদ্ধারের দাবিতে তাঁর পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের বক্তারচর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে হাবিবুর রহমানের বড় ছেলে ফাহিম রহমান বলেন, ‘আমার বাবা নিখোঁজের সাত দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু এ পর্যন্ত প্রশাসন তাঁকে উদ্ধার করতে পারেনি। বাবা এখন কোথায় ও কী অবস্থায় আছেন, এ বিষয়ে আমরা কিছুই জানতে পারছি না। যেকোনো মূল্যে আমার বাবাকে ফেরত পেতে চাই।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর রাত ১০টার দিকে রাজধানীর দয়াগঞ্জ বাজার এলাকায় বটতলার সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদাপোশাকের একদল অস্ত্রধারী হাবিবুরকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় পরে যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।