যূথীর হত্যাকারী চালকের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত কামরুন্নাহার যূথীর মৃত্যুর জন্য দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ, শৈশব স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।৫ জুন খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে নিহত হন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ইংরেজি (অনার্স দ্বিতীয় বর্ষ) বিভাগের ছাত্রী যূথী।