যৌন নিপীড়নের শিকার তিন বছরের শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান এলাকায় গত শুক্রবার রাতে তিন বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ মোসলেহ উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এর চার দিন আগে পূর্ব বাসাবো এলাকায় ধর্ষণের শিকার হয় আড়াই বছরের আরেক শিশু।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার সরকার প্রথম আলোকে জানান, ওই শিশু বাবা-মায়ের সঙ্গে হাতিরপুলে একটি বাসায় থাকে। বাসার পাশে থাকে এক সন্তানের জনক মোসলেহ উদ্দিন। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মোসলেহ উদ্দিন ওই শিশুর বাসায় এসে চকলেট কিনে দেওয়ার নাম করে তাকে বাইরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মোসলেহ উদ্দিনকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।সূত্র জানায়, মোসলেহ উদ্দিন পেশায় গাড়িচালক। পাশের বাসার ভাড়াটিয়া হওয়ায় শিশুটির পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। মহিলা পরিষদের সমাবেশ: এদিকে বাসাবো কদমতলা এলাকায় আড়াই বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সমাবেশে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। কদমতলার ঘটনায় শরীফ (৩০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদিকা সারাবান তহুরা, মহানগর কমিটির সদস্য দীপ্তি সিকদার, লাইলা খালেদা প্রমুখ বক্তৃতা করেন।