রঙে মাত্রাতিরিক্ত সিসা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং প্রস্তুতকারক বহুজাতিক কোম্পানিগুলো রং তৈরিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা ব্যবহার করছে। বাংলাদেশ, ভারত ও নেপালের পরিবেশবিষয়ক তিনটি প্রতিষ্ঠান বিভিন্ন রঙের নমুনা পরীক্ষা করে এ তথ্য পেয়েছে।গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রং নিয়ে গবেষণার তথ্য প্রকাশ করে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ভারতের টক্সিক লিংক ও নেপালের সেন্টার ফর পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের সঙ্গে ইএসডিও যৌথভাবে এ গবেষণা করে।ইএসডিওর মহাসচিব হাসান শাহরিয়ার জানান, তিনটি দেশ থেকে বিভিন্ন কোম্পানির ২৭টি নমুনা ভারতে পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ভারতে তৈরি করার সময় রঙে সিসা কম দেয়। কারণ, ভারতে এ বিষয়ে আইন ও নীতিমালা আছে। বাংলাদেশ ও নেপালে নেই বলে রঙে বেশি সিসা দেওয়া হয়।ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে ৩৭টি প্রতিষ্ঠান রং উৎ পাদন করে। আর দেশে বার্ষিক রঙের চাহিদা ৪৩ হাজার মেট্রিক টন। তবে প্রতিবছর চাহিদা বাড়ছে।