রথযাত্রা নিরাপদ রাখতে সহস্রাধিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারেরও বেশি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। গতকাল সোমবার রথযাত্রা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক নিরাপত্তা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আগামী ১৩ জুলাই রথযাত্রা এবং ২১ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।