রনো বললেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো বলেছেন, বর্তমান অবস্থায় মার্ক্সবাদ-লেনিনবাদ আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সোভিয়েত ইউনিয়নসহ পূর্ব ইউরোপে বিপর্যয়ের পর যাঁরা বলেছিলেন মার্ক্সবাদ-লেনিনবাদ, সমাজতন্ত্র-সাম্যবাদের লড়াই, আদর্শভিত্তিক রাজনীতি মিথ্যা হয়ে গেছে, আজ তাঁরাই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। গতকাল শনিবার সিপিবির কেন্দ্রীয় তত্ত্ব, শিক্ষা ও গবেষণা বিভাগ পরিচালিত লেনিন স্কুলের প্রশিক্ষণ কর্মশালায় রনো এসব কথা বলেন। পুরানা পল্টনের মুক্তিভবনে কর্মশালায় ৩৪ জন কমরেড অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ। বিজ্ঞপ্তি।