রবির উদ্যোগে স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্প্রতি সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবার আয়োজন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। স্বাস্থ্য সপ্তাহ আয়োজনে রবিকে সহযোগিতা করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড।সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।হাসপাতালের চিকিৎসকদের মধ্যে এম এ হাসনাত, আর এন মজুমদার, আবদুল মান্নান, মাহজাবিন নাহিদ ও মো. নাসিমুল জামালের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল সপ্তাহজুড়ে এই সেবা প্রদান করে। বিজ্ঞপ্তি।