রমজান ও ঈদে পুলিশের সংখ্যা বাড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, আসন্ন রমজান ও ঈদে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিরোধে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। গতকাল শনিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে চকবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার প্রতিটি মার্কেটে এলার্ম স্কিম চালু করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।সভায় যানজট নিরসনে ওয়ান ওয়ে রাস্তা প্রতিষ্ঠাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়।মতবিনিময় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, যুগ্ম পুলিশ কমিশনার মো. মনজুর কাদের খান, মীর শহীদুল ইসলাম, ডিএমপি লালবাগ বিভাগের সব থানার ওসি ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লা, সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাস, জ্যেষ্ঠ সহসভাপতি আলী আজগর কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।