রমনা কালীমন্দিরে গণহত্যা দিবস পালিত
১৯৭১ সালের ২৬ মার্চ দিবাগত রাতে রমনা কালীমন্দিরে পাকিস্তানি বাহিনীর হামলায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে ‘১৯৭১ সালের ক্ষতিগ্রস্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন কমিটি’।
গতকাল রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রমের শহীদ বেদিতে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এ সময় শহীদ পরিবার হিসেবে নিজেদের জন্য সরকারের পক্ষ থেকে আবাসভূমি দেওয়ারও দাবি জানানো হয়। শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের সঙ্গে যৌথভাবে পুনর্বাসন কমিটি এই সভার আয়োজন করে।
এর আগে সংগঠনের উদ্যোগে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মন্দির প্রাঙ্গণে পুনর্বাসন কমিটির সভাপতি মিন্টু রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সুভাষ বড়াল, পুনর্বাসন কমিটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক দিলীপ দাস, বর্তমান সাধারণ সম্পাদক বিপুল রায় প্রমুখ। বিজ্ঞপ্তি।