রমনা পার্কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে হাসান মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, নির্বিঘ্নে নববর্ষ উদ্যাপনের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে উৎসব করতে পারে, তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে। এ ছাড়া মাসব্যাপী চলা অনুষ্ঠানেও সার্বিক নিরাপত্তা থাকবে। গতকাল শনিবার রাজধানীর রমনা বটমূলসহ আশপাশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পর হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।এর আগে দুপুর ১২টার দিকে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানও রমনা পার্ক পরিদর্শন করেন।