রমনা বটমূলে গাছ দেখা গাছ চেনা কর্মসূচি কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছপ্রেমীদের জন্য সুখবর। গাছকে যথাযথভাবে চেনার জন্য চতুর্থ গাছ দেখা, গাছ চেনা কর্মসূচি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। গাছপ্রেমীদের জন্য রমনা বটমূলে এ আয়োজন করেছে সামাজিক সংগঠন তরুপল্লব।গাছ চেনানোর জন্য শুক্রবার সকাল সাড়ে নয়টায় রমনা বটমূলে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, বিপ্রদাশ বড়ুয়া, মোকারম হোসেন, মৃত্যুঞ্জয় রায়, পাখি পর্যবেক্ষক ও গবেষক শরীফ খান। তরুপল্লবের সভাপতি দ্বিজেন শর্মা ও সাধারণ সম্পাদক মোকারম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রকৃতিপ্রেমীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।