রাজউক উত্তরা কলেজে সৌরবিদ্যুৎ ও সবুজ ছাদ প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে গতকাল রোববার সৌরবিদ্যুৎ ও আদর্শ সবুজ ছাদ প্রকল্পের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর-রশিদ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) খন্দকার রাকিবুর রহমান।অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার পাশাপাশি কলেজের পরিবেশবান্ধব ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের উপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কর্নেল এ এস এম মুশফিকুর রহমান। বিজ্ঞপ্তি।