প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তি হোক মুক্তির সোপান’ এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হলো ‘প্রথম আলো-ডেইলি স্টার-রাজউক কলেজ বিতর্ক উৎসব-২০১০’। উত্তরার রাজউক কলেজে তিন দিনের এই বিতর্ক উৎসবে ১৯টি স্কুল ও কলেজের মোট ৪৮টি দল অংশ নিচ্ছে।গতকাল বিকেলে রাজউক কলেজ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বির্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান অংশগ্রহণকারী স্কুল-কলেজের অতিথিদের ধন্যবাদ জানান। আলোচনা করেন প্রাক্তন বিতার্কিক ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও সঞ্চালক শারমিন রহমান।উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও মাস্টার মাইন্ড স্কুলের বিতার্কিকদের ইংরেজিতে মডেল বিতর্ক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক নাজনীন আক্তার।