রাজউকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতার অপব্যবহার, বিল্ডিং কোড ও ভবন তৈরির নকশা না মানার অভিযোগে রাজউকের অথরাইজড কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিদর্শক মো. বিল্লাল হোসেন এবং হোম ফর ডেভেলপারসের চেয়ারম্যান মো. ফারুক আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল রোববার রাজধানীর উত্তরা থানায় দুদকের সহকারী পরিচালক (তদন্ত) মীর্জা জাহিদুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৯ নম্বর ভবনটি রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি করেননি। ভবনটি নির্মাণের শুরুতেই জমির মালিক কাজী হারুন অর রশিদ রাজউকে এ ব্যাপারে অভিযোগ করলেও তাতে কাজ হয়নি। পরে তিনি দুদকে অভিযোগ করেন। দুদকের অনুসন্ধানে এসব অভিযোগ প্রমাণিত হয়।