রাজধানীতে অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেপ্তার
রাজধানীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাপ্পারাজ, রাকেশ মুখার্জি, কামরুল আলম ও আবদুস সালাম।
গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত রোববার সন্ধ্যার দিকে ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহানের তত্ত্বাবধানে একটি দল রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ বাপ্পারাজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজধানীর কদমতলী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
এদিকে গতকাল উত্তরা থেকে ২০০টি ইয়াবা বড়িসহ রাকেশ, কামরুল ও সালামকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে রাকেশকে গতকাল বেলা দেড়টার দিকে উত্তরার জসীমউদ্দীন রোড এলাকা থেকে ১২৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।