রাজধানীতে আ.লীগের হরতালবিরোধী মিছিল ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল সোমবার হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন দলীয় নেতা-কর্মীরা।সকালে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দফায় দফায় হরতালবিরোধী মিছিল করেন। পরে সেখানে এক সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, খালেদা জিয়া হেফাজতে ইসলামকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। হেফাজতের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুজিব সেনা ঐক্য লীগ, হকার্স লীগ, নির্মাণ শ্রমিক লীগ, রিকশা শ্রমিক লীগ, বিল্ডার্স শ্রমিক লীগ জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের প্রতিবাদে মানববন্ধন করে। পরে এসব সংগঠন মিছিল করে।