রাজধানীতে আগামী বছর নতুন ফ্লাইওভার ও ওভারপাস হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের মাঝামাঝি সময়ে ঢাকা সেনানিবাসের ওপর দিয়ে একটি ফ্লাইওভার এবং বনানী রেলক্রসিংয়ে একটি ওভারপাসের নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার ওভারপাস ও ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।মিরপুরের মাটিকাটা থেকে সেনানিবাসের ওপর দিয়ে এয়ারপোর্ট রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হবে। এর দৈর্ঘ্য এক দশমিক নয় কিলোমিটার এবং প্রস্থ সাড়ে ১৫ মিটার। বনানী রেলক্রসিংয়ের ওভারপাসটির দৈর্ঘ্য ৮০০ মিটার। এই দুটি স্থাপনার সঙ্গে ৮০০ মিটার দৈর্ঘ্য একটি সংযোগ সেতু হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৯২ কোটি টাকা। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই প্রকল্প বাস্তবায়ন করবে। তথ্যবিবরণী।