রাজধানীতে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার সন্ধ্যায় এক হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।গ্রেপ্তার হওয়া মো. আলম (২৭) ও আনোয়ারা বেগমের (৩৫) বাড়ি কক্সবাজারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের সময় ফকিরাপুলের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পুটলি বাঁধা এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।