রাজধানীতে এক মণ গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে রাজধানী থেকে প্রায় এক মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।গতকাল বুধবার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা কাকলী (বনানী) থেকে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার গোয়েন্দা পুলিশ রাজধানীর কারওয়ান বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলালউদ্দীনের নেতৃত্বে একটি দল কাকলী থেকে ২০ কেজি উন্নতমানের মোহিনী গাঁজাসহ নাসরিন আক্তার ও নুরুল হক নামে দুজনকে গ্রেপ্তার করে।অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কারওয়ান বাজার কিচেন মার্কেট এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে।