রাজধানীতে ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রবিউল হাসান। ছবি: জাহিদুল করিম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রবিউল হাসান। ছবি: জাহিদুল করিম

রাজধানীর মধ্য বাড্ডায় আজ বুধবার দুপুরে একটি ‘পরিত্যক্ত’ ককটেল বিস্ফোরিত হয়ে দুই শিশু আহত হয়েছে। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজনের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির নাম রবিউল হাসান (১১)। তার বাবা মো. ফারুক পেশায় প্রাইভেট কারচালক।

ফারুকের ভাষ্য, আজ দুপুরে কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলার সময় তা বিস্ফোরিত হলে রবিউল ও অন্য এক শিশু আহত হয়। ঘটনার পর রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত অন্য শিশুটির খবর তাঁর জানা নেই।

হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণে রবিউলের মুখমণ্ডল, ডান হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।