রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত নগরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।আগামীকাল শুক্রবার বা পরদিন শনিবার যেদিনই ঈদ হোক না কেন, ঈদের জামাতের সময় ঠিক থাকবে। ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে সকাল সাড়ে সাত, সাড়ে আট, সাড়ে নয়, সাড়ে ১০ ও সোয়া ১১টায় পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।একাধিক জামাত: মতিঝিলের দেওয়ানবাগ শরিফে সকাল আটটায়, নয়টায় ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। নীলক্ষেতের বাবুপুরা শাহ্ সাহেব বাড়ি ময়িরম বিবি শাহী মসজিদে সকাল সাড়ে আটটায় ও ১০টায় দুটি জামাত হবে। লালবাগের বড় ভাই মসজিদে সকাল সাড়ে আটটায় ও সাড়ে নয়টায় দুটি জামাত হবে। উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফেরায় সকাল আটটায় ও নয়টায় দুটি জামাত হবে। পল্লবী ১১নং বায়তুল ফালাহ্ কমপ্লেক্সে সকাল আটটায় ও নয়টায় দুটি জামাত হবে। মাতুয়াইল দরবারে সকাল নয়টায় ও ১০টায় জামাত হবে। চ্যানেল আই প্রাঙ্গণে সকাল সাতটা ৩৫ ও ১১টা ৩৫ মিনিটে দুটি জামাত অনুষ্ঠিত হবে। মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়বিয়ায় সকাল আটটা ও নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জামাত দুটি হবে সকাল আটটায় ও নয়টায়। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে দুটি জামাত হবে সকাল আটটায় ও সাড়ে আটটায়।সকাল আটটা: কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, মালিবাগে আবুজর গিফারী কলেজ মাঠ, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, নিউমার্কেটসংলগ্ন এরোপ্লেন মসজিদে সকাল আটটায় জামাত হবে।সকাল সোয়া আটটা: শ্যামলী এসওএস শিশুপল্লি জামে মসজিদে জামাত হবে সকাল সোয়া আটটায়।সকাল সাড়ে আটটা: উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ্ সোসাইটি, মিরপুর-১২-এর ডি ব্লক ঈদগাহ্ মাঠ, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ, খিলগাঁওয়ে পল্লীমা সংসদ প্রাঙ্গণ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে আটটায়।সকাল পৌনে নয়টা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ, হাজারীবাগের বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির মাঠে সকাল পৌনে নয়টায় জামাত হবে।সকাল সাড়ে নয়টা: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে নয়টায়।