রাজধানীতে ক্রেনের আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় মাথায় ক্রেনের আঘাত লেগে মো. ইয়াসিন (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকার জহির ইসলাম স্টিল মিলে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ করার সময় ওই শ্রমিকের মাথায় আঘাত লাগে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।