রাজধানীতে খালে পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১২ নম্বর কালশী খালে পড়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি খালে পড়ে ডুবে যান। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার শাহ কামাল।

এক ব্যক্তিকে পানির মধ্য দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রায়হান।