রাজধানীতে খালেদা জিয়ার শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত বুধবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান মানুষদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। রাত দেড়টায় খালেদা জিয়া নয়াপল্টনে জোনাকি সিনেমা হলের সামনে শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের শীতবস্ত্র দেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির নেতা সেলিমা রহমান, শিরিন সুলতানা, মুজিবুর রহমান সারোয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।