রাজধানীতে চারটি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় ছাত্রসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অন্যজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ খিলগাঁওয়ের গোড়ান এলাকায় খালার বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় ইমরানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সে খালার বাসায় থেকে পড়াশোনা করত। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে। তার বাবার নাম লুৎফর রহমান। সে দুই ভাইয়ের মধ্যে বড়।খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর পাল জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।অপর ঘটনায় গতকাল বিকেলে যাত্রাবাড়ী থানার আদর্শবাগ এলাকার বাসায় বৈদ্যুতিক সুইচ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তাজুল ইসলাম (২২)। সংজ্ঞাহীন অবস্থায় বিকেল চারটার দিকে তাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর বাবার নাম সানাউল্লাহ।গত বুধবার রাতে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় দিনমজুর ইউসুফ আলী (৩০) আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। বাবার নাম আবুল কালাম।বুধবার রাতে মালিবাগ মোড়ে কলিমুদ্দিন সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাবার নাম আবদুল হক সরকার।ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।