রাজধানীতে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার পৃথক ঘটনায় কলেজছাত্রীসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: কলেজছাত্রী ফরিদা আক্তার ওরফে মৌসুমী (১৯), বিউটি পারলারের কর্মী সুবর্ণা সূত্রধর (২২), ফলব্যবসায়ী জহিরুল ইসলাম (২০), নিরাপত্তাকর্মী জয়নাল আবেদীন (৩৫), ছাপাখানাকর্মী মনিরুল ইসলাম (২৬) ও নির্মাণশ্রমিক মিরাজ হোসেন (১৮)।পুুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মহানগর আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফরিদা আক্তার তাঁর মা-বাবার সঙ্গে সবুজবাগ থানার মান্ডায় থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি বাসায় বিষাক্ত কীটনাশক পান করেন। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদার বাবা বাসচালক ফরিদ খান দাবি করেন, ফরিদার সঙ্গে এক যুবকের বিয়ের পাকাপাকি কথা হয়। কিন্তু সে বিয়ে করতে না চাইলে তাঁকে বকাবকি করা হয়। এতে সে ঘরে রাখা বিষাক্ত কীটনাশক পান করে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে ফরিদা দ্বিতীয়।গতকাল বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ পুরান ঢাকার বংশাল থানার ৪ আবদুল হাদী লেনের বাঙলী নামে একটি বিউটি পারলারে যায়। দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই পারলারের কর্মী সুবর্ণা সূত্রধরের ঝুলন্ত লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তিনি পারলারের ভেতর রাতে একা ঘুমাতেন। তাঁর গ্রামের বাড়ি ভৈরবের আমলাপাড়ায়। তাঁর বাবার নাম রতন সূত্রধর।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জমিরউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, গতকাল সকালে কর্মীরা এসে পারলারের ভেতর থেকে দরজা লাগানো দেখতে পান। এ সময় থানায় জানানো হলে পুলিশ বিকল্প চাবি দিয়ে দরজা খুলে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।একই দিন বেলা ১১টার দিকে বেপরোয়া গতির একটি বাস যাত্রাবাড়ী চৌরাস্তায় ফলব্যবসায়ী জহিরুল ইসলামকে চাপা দিলে তিনি আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি জুরাইনের ১০ আলমবাগে থাকতেন। তাঁর বাবার নাম আজিমউদ্দিন। গ্রামের বাড়ি দিনাজপুরের হাশেমপুরে।দুপুর ১২টার দিকে গুলশান ২-এর ৯৯ নম্বর সড়কের সাবেক এক সরকারি কর্মকর্তার বাসার নিরাপত্তাকর্মী জয়নাল মাথা ঘুরে জেনারেটরের ওপর পড়ে যান। এতে তাঁর সারা শরীর ঝলসে যায়। বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। জয়নালের সহকর্মী জসিমউদ্দিন জানান, জয়নালসহ তাঁরা তিনজন কর্মী ভবনটির জেনারেটরের কক্ষে থাকতেন। বিদ্যুৎ না থাকায় তিনি জেনারেটর চালু করে বাইরে যান। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও জেনারেটর চালু থাকায় তাঁর সন্দেহ হয়। তিনি এসে জেনারেটরের পাশে জয়নালকে অচেতন অবস্থায় দেখেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মনে হচ্ছে, জয়নাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। সকাল সাড়ে নয়টার দিকে সূত্রাপুরের ফরাশগঞ্জে বি কে প্রেস নামে একটি ছাপাখানার কর্মী মনিরুল ইসলাম ছাপাখানার মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ছাপাখানার ভেতর থাকতেন। তাঁর বাবার নাম নুরু মিয়া। গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।গতকাল সকালে রডমিস্ত্রি মিরাজ শেখ বসুন্ধরা হাউজিং প্রকল্পের এফ ব্লকের ৮ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে পিলার নির্মাণের জন্য রড বাঁধাই করছিলেন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওমরনগরে। তাঁর বাবার নাম সবুজ শেখ।ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ছয় থানায় ছয়টি অপমৃত্যুর মামলা হয়েছে।