রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ ও কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।গতকাল সোমবার বিকেল পৌনে পাঁচটায় মতিঝিল শাপলা চত্বরের কাছ থেকে মিছিলটি শুরু হয়ে মধুমিতা সিনেমা হলের কাছে গিয়ে শেষ হয়। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশও করে।সমাবেশে দলের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তিনি ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ করে নেতাদের মুক্তি দাবি করেন। এই সরকারের পতন ছাড়া দেশের সার্বিক সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। তিনি সরকার পতনের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।