রাজধানীতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাগে পুনম সিনেমা হলের সামনে একটি বাসের নিচে শুয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ আগুন লেগে একজন মিস্ত্রি মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে রায়েরবাগে পুনম সিনেমা হলের সামনে একটি বাসের নিচে শুয়ে ওই বাসটির নিচের অংশে ওয়েল্ডিং করছিলেন এক ওয়েল্ডিং মিস্ত্রি। এতে হঠাৎ আগুন ধরে তা মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে ওয়েল্ডিং মিস্ত্রি আটকে পড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পোস্তাগোলার দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় পুড়ে কুচকে যাওয়া ওয়েল্ডিং মিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ।