রাজধানীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত মঙ্গলবার রাতে সবুজবাগে অভিযান চালিয়ে ১১৫টি ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পল্লবী থেকে গতকাল বুধবার দেশীয় তৈরি মদসহ গ্রেপ্তার হয়েছে আরেক মাদক ব্যবসায়ী। ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী রমজান আলীকে (৩২) মঙ্গলবার রাত পৌনে ১০টায় পুলিশ সবুজবাগ রেলওয়ে ওয়ার্কশপ গেটের সামনে থেকে ইয়াবা বড়িসহ হাতেনাতে গ্রেপ্তার করে।এদিকে র্যাব-৪-এর একটি দল গতকাল সকাল সাতটার দিকে পল্লবী ১১ নম্বর সেকশনে অভিযান চালিয়ে এক হাজার ৪০ বোতল দেশি মদসহ মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে। এ ব্যাপারে সবুজবাগ ও পল্লবী থানায় পৃথক মামলা হয়েছে।