বাসাবোয় বাড়ির ছাদে দুই শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাসাবোর একটি বাড়ির ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস কুদ্দুস প্রথম আলোকে বলেন, উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়ির ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুই শিশুর মাকে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।