রাজধানীতে দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণখান ও মিরপুরে পৃথক ঘটনায় মাহবুবুল আলম (৪০) ও জয়নাল আবেদীন (৫০) নামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মাহবুবুল রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। অপরদিকে জয়নাল আবেদীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহত মাহবুবুলের ভাই মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, তাঁদের দক্ষিণখান থানার দেওয়ান বাড়ি এলাকার বাসায় গতকাল শনিবার ভোর চারটার দিকে পাঁচ-ছয়জন যুবক দরজা ভেঙে ঢোকে। এ সময় যুবকদের একজন মাহবুবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। দক্ষিণখান থানার ওসি লোকমান বলেন, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে গতকাল মিরপুর সাড়ে এগার এলাকার পূরবী সিনেমা হলের পাশে দুর্বৃত্তরা জয়নাল আবেদীনকে গুলি করে। তিনি রিকশাচালক।