রাজধানীতে নতুন বাস নামানোর দাবি পবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় পর্যাপ্ত পরিমাণে নতুন বাস নামানোর দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সংগঠনটি মনে করে, ঢাকা থেকে পুরোনো বাস তুলে দেওয়া হলে যে শূন্যতা তৈরি হবে, তা নতুন বাস নামিয়ে পূরণ করতে হবে। গতকাল শনিবার এক বিবৃতিতে পবা জানায়, বর্তমানে অপরিকল্পিতভাবে ঢাকায় বাস চলাচল করছে। এই অবস্থার পরিবর্তনের জন্য তারা যেসব দাবি উত্থাপন করেছে সেগুলো হলো—বাসের জন্য পৃথক লেন তৈরি, বাসে ওঠা-নামার জন্য স্থান চিহ্নিত করা, যাত্রীদের জন্য ছাউনি তৈরি, বাড়তি ভাড়া আদায় বন্ধ করা। বিজ্ঞপ্তি।