রাজধানীতে নববর্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ।

ইংরেজি নববর্ষ শান্তিপূর্ণভাবে পালনের জন্য রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আগামীকাল বুধবার রাত থেকে রাজধানীর গুলশান, বারিধারা, বনানীতে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে বলে বেনজীর আহমেদ জানান। এসব এলাকায় ঢোকার জন্য ৩১ ডিসেম্বর রাত দুইটা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এলাকা ব্যবহার করা যাবে।
ডিএমপির অনুমতি ছাড়া কেউ কোনো ক্লাবে সন্ধ্যায় অনুষ্ঠান করতে পারবে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া হাতিরঝিলসহ বিভিন্ন উড়ালসড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় ডিএমপি সাদাপোশাকে অবস্থান নেবে। ভ্রাম্যমাণ টহল দলও থাকবে।
ঢাকার বিভিন্ন জায়গায় এই প্রথমবারের মতো বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ডিএমপি কমিশনার জানান, গত বছর যুক্তরাষ্ট্রে এটি ব্যবহার করা হয়েছিল। এ বছর এখানে ব্যবহার করা হচ্ছে। সন্ধ্যা ছয়টার পর থেকে সব বাণিজ্যিক বারগুলো বন্ধ করে দেওয়া হবে। উন্মুক্ত এলাকায় কোনো ধরনের সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।