রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ এলাকায় নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালবাগের নবাবগঞ্জ সড়কের সাদ কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম বাবু শেখ (২৭)। তাঁর ভাই শাহিন শেখ বলেন, তাঁদের গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলায়। বাবা ইউসুফ শেখ পেশায় ভ্যানচালক।

নিহতের সহকর্মী সোলাইমান জানান, ভবনের আট তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন বাবু। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অহেদুজ্জামান বলেন, বাবু শেখের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।