রাজধানীতে পাঁচটি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো: পথশিশু আল আমিন (১২), আজমত আলী (৩২), বেগম (৪৫) ও অজ্ঞাতপরিচয় দুজন।গতকাল বুধবার সকাল ১০টার দিকে পথশিশু আল আমিন কাগজ ও আবর্জনা কুড়াতে গিয়ে পুরান ঢাকার জয়কালী মন্দিরের কাছে একটি ম্যানহোলে মাথা ঢোকায়। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, ম্যানহোলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ দক্ষিণখান থানার মধুবাগ এলাকায় ভাড়া বাসার আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় আজমত আলী নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে।বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে থানার পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণীর টিকিট কাউন্টার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৭) লাশ উদ্ধার করে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট।গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আদাবর ৫ নম্বর সড়কে একটি বহুতল ভবনে কাজ করার সময় ভবনটির সীমানাদেয়াল ধসে নারী শ্রমিক বেগমের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।গত ৯ মার্চ তেজগাঁও থানার হলিক্রস রোড থেকে আহত অবস্থায় রিমা আক্তার নামে তিন বছরের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে শিশুটি মারা যায়। তার শরীরে ছড়ে যাওয়া জখম ছিল।