রাজধানীতে পারিবারিক কলহের জেরে শ্যালকের গুলি, নিহত ভগ্নিপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালামে শ্যালকের গুলিতে ভগ্নিপতি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালামের কোটবাড়ী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। পারিবারিক কলহের জেরে জাসফিকুর রহমান (৩২) ভগ্নিপতি ফারুককে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাসফিকুরকে আটক করা হয়েছে।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন প্রথম আলোকে বলেন, জাসফিকুর যে অস্ত্র দিয়ে গুলি করেছেন, সেটি তাঁর মায়ের নামে লাইসেন্স করা। অস্ত্রটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করা হচ্ছে। জাসফিকুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে।