রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে হায়দার চৌধুরী (১৭) ও মিজান (৩৫) নামের দুজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন বলাকা ভবনের সামনে বেপরোয়া গতির একটি বাস হায়দারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বারিধারা ডিওএইচএসে থাকতেন।গতকাল রোববার সকালে একটি মাইক্রোবাস বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের ছাপড়া মসজিদের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনিও মারা যান। গতকাল রোববার ভোরে যাত্রাবাড়ী বেসরকারি এশিয়া হাসপাতালের সামনে মাইক্রোবাসের চাপায় মিজান মারা যান। পুলিশ তিনটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।